• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:১৭:০০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

২২ জুন ২০২৫ দুপুর ০২:১২:১৫

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাটের  আয়োজনে “বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন" শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Ad

২২ জুন রোববার সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের হল রুমে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিন প্রধান ও একে এম আর টি ডিসিপ্লিন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম সরোয়ার।

Ad
Ad

চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মো. জাহাঙ্গীর আলম, লোনাপানি কেন্দ্র পাইকগাছা খুলনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. লতিফুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ মেরিন বায়ো সাইন্সের অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, সিনিয়র পরিচালকের প্রতিনিধি মো. মনিরুল মামুন।

এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, মৎস্য চাষী ও উদ্যোক্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ মৎস্য গবেষণা ইনিষ্টিটিউটের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ এই কর্মশালায় অংশগ্রহন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us