• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩০:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরের টঙ্গীতে খেয়া পারাপারে নির্ধারিত দুই টাকা ভাড়া নেওয়া শুরু

২৫ জুন ২০২৫ বিকাল ০৪:৫৩:২৬

গাজীপুরের টঙ্গীতে খেয়া পারাপারে নির্ধারিত দুই টাকা ভাড়া নেওয়া শুরু

টিটন কুমার ঘোষ, পুবাইল পশ্চিম : গাজীপুর মহানগরীর টঙ্গী-উত্তরা যাতায়াতের জন্য টঙ্গীর তুরাগ নদের আইচি খেয়াঘাটে দীর্ঘ দিন ধরে পারাপারের জন্য জনপ্রতি ২ টাকা নির্ধারিত থাকলেও যাত্রীদের কাছ থেকে নেয়া হতো ১০ টাকা। এই অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে যাত্রীদের অভিযোগ ছিল দীর্ঘদিনের। এরই পরিপ্রেক্ষিতে টঙ্গীতে বিএনপির হস্তক্ষেপে খেয়া পারাপারে সরকার নির্ধারিত দুই টাকা ভাড়া নেওয়া নিশ্চিত করা হয়েছে।

Ad

২৪ জুন মঙ্গলবার বিকেলে টঙ্গী বাজারে তুরাগ নদের তীরে আইচি খেয়াঘাটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।

Ad
Ad

এসময় টঙ্গী পূর্ব থানা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, আলী আকবর, আমিনুল ইসলাম লিটু, মামুন পাঠান, হাজী কবির হোসেন, আইচি খেয়া ঘাটের ইজারাদার টুটুল সরকার, অ্যাডভোকেট জি এম ইব্রাহিম, মশিউর রহমান, যুবনেতা রুবেল, আরিফ, রাকিব, স্বেচ্ছাসেবক দল নেতা বিক্রম, মাইনুল, গাজী ওমর ফারুক, জিয়াসহ বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানায়, কাগজে কলমে নদী পারাপারের জন্য যাত্রী প্রতি ২ টাকা ভাড়া নির্ধারিত থাকলেও দীর্ঘদিন ধরে ১০ টাকা করে নেয়া হচ্ছে। যাত্রীদের অভিযোগের শোনে বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণের উদ্যোগে আজ তা পূরণ করা হলো।

অনুষ্ঠান শেষে অতিথি ও যাত্রীরা ২ টাকা করে টিকিট নিয়ে নদী পার হয়। এখন থেকে আগামী দিনগুলোতে যাত্রী প্রতি দুই টাকা করে ভাড়া অব্যাহত থাকবে বলে জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



Follow Us