• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:৫৫:১৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

২৫ জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:২৫

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৬৫) মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এ সময় নারীর দেহ বিবস্ত্র অবস্থায় ছিল।

Ad

২৫ জুন বুধবার দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালের পার্শ্ববর্তী ওয়াইজঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Ad
Ad

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ সোহাগ রানা বিষয়টি নিশ্চিত জানান,মরদেহটি পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহ পরিচয় সনাক্তের জন্য পিবিআই এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে, রিপোর্ট হাতে পেলে পরিচয় নিশ্চিত হওয়া যেতে পারে। এছাড়া ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us