• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:০২:৩৭ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

বিএনপির কার্যালয়ের সামনে থেকে ককটেল সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

২৬ জুন ২০২৫ সকাল ১০:৪৫:৫৯

বিএনপির কার্যালয়ের সামনে থেকে ককটেল সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বিএনপির একটি কার্যালয়ের সামনে পরিত্যক্ত অবস্থায় ককটেল সদৃশ দুটি বস্তু ও একটি চিরকুট পাওয়া গেছে।

২৬ জুন বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে মটমোড়া ইউনিয়নের নওদা মটমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয়রা জানান, বিএনপির ১ নম্বর ওয়ার্ডের (বাবলু গ্রুপের) দলীয় কার্যালয়ের সামনে সকালে দুটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে তারা দ্রুত গাংনী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানার একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেল সদৃশ বস্তু দুটি ও একটি চিরকুট উদ্ধার করে।

Ad

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুটি বিস্ফোরক সদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের ধারণা, এটি কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে ফেলে রাখা হতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি গাংনীতে বিভিন্ন রাজনৈতিক দলীয় কোন্দল ও হামলার ঘটনার পর এমন ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে গাংনী থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত বস্তু পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে। পাশাপাশি কারা এ ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
৩০ মার্চ ২০২৬ সকাল ১০:৪০:৪৫






Follow Us