• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩০:৪২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে দুই ইউনিয়নে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

২৬ জুলাই ২০২৫ সকাল ০৮:৪৭:৫৮

কালিয়াকৈরে দুই ইউনিয়নে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ও ঢালজোড়া ইউনিয়নে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

২৫ জুলাই শুক্রবার সকালে মধ্যপাড়া ইউনিয়নের বাগানবাড়ি এলাকার একটি ফাঁকা জমি থেকে নাজাকির হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি সেজাবহ এলাকার সুমেজ হোসেনের ছেলে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করা হয়।

Ad
Ad

অন্যদিকে, বৃহস্পতিবার রাতেই ঢালজোড়া ইউনিয়নের বগাবাড়ি বিল থেকে আনুমানিক ৩২ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি বিলের পানিতে ভাসমান অবস্থায় ছিল বলে জানা গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, দু’টি ঘটনাই সন্দেহজনক হিসেবে দেখা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তসহ মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us