• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৩:০৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

১৮ আগস্ট ২০২৫ দুপুর ১২:০৭:১০

মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

মেহেরপুর প্রতিনিধি: অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

Ad

১৮ আগস্ট সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি গাংনী উপজেলা পরিষদ থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোত্তালেব হোসেন, মৎস্য চাষী মো. আব্দুর রাজ্জাক, মৎস্য চাষে আব্দুল জব্বার, মো. আরিফুল ইসলাম ও জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us