• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৩:৩৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে বিদেশি অস্ত্র ও ওয়াকি-টকি উদ্ধার, আটক ৩

৬ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪৪:৪১

মেহেরপুরে বিদেশি অস্ত্র ও ওয়াকি-টকি উদ্ধার, আটক ৩

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে বিদেশি পিস্তল, নকল পিস্তল, ওয়াকি-টকি সেট, মাদকদ্রব্য ও সরঞ্জামাদি উদ্ধারসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। 

Ad

৬ সেপ্টেম্বর শনিবার মধ্যরাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Ad
Ad

আটকরা হলেন— মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়পাড়ার আব্দুর রশিদের ছেলে আকাশ ওরফে শাকিল (২৬), বোসপাড়ার জসীম উদ্দীনের ছেলে সজিব (২৭) এবং হালদারপাড়ার হামিদুর শেখের ছেলে রায়হান (৩৬)।

যৌথবাহিনীর সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি আকাশ গ্যাংয়ের সদস্য আকাশ, রায়হান ও সজিবকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি নকল পিস্তল, তিনটি ওয়াকি-টকি সেট ও চার্জার, মাদকদ্রব্য এবং মাদক ব্যবহারের সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত মালামাল র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us