• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৪:১২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

১৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:০৬:৫৩

ঝিনাইদহে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ববিতা খাতুন (৩০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।

Ad

১৫ সেপ্টেম্বর সোমবার রাতে পৌরসভার গড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

পরিবারের সদস্যরা জানান, সেদিন রাতে স্বামী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ববিতা। রাত ১১টার দিকে তিনি বিষপান করেন। পরে স্বজনরা বিষয়টি টের পেয়ে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ববিতা গড়াবাড়িয়া গ্রামের প্রবাসী আব্দুল গফুরের স্ত্রী। তার স্বামী আ. গফুর ৫ দিন আগে ওমান থেকে দেশে আসে।

কোনো কারণ ছাড়াই কেন তিনি আত্মহত্যা করলেন—এ ব্যাপারে পরিবারের কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান , মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি জিডি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us