• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১১:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

খুলনায় বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা

১৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৫৭:২৯

খুলনায় বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা

খুলনা প্রতিনিধি: খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলার রূপসা উপজেলার আইচগাতী এলাকায় এ হামলার ঘাটনা ঘটে। তবে কেউ হতাহত হননি।

Ad

দলের নেতাকর্মীরা জানান, স্ট্রোকজনিত কারণে দীর্ঘ চিকিৎসার পর সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন আবু হোসেন বাবু। হামলার সময় তিনি সপরিবারে বাড়িতেই ছিলেন। স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা প্রথমে একটি চায়ের দোকানে অবস্থান নেয় এবং পাঁচজন যুবক ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Ad
Ad

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মাহফুজুর রহমান জানান, দুর্বৃত্তরা বাবুর বাড়িতে দুটি ককটেল নিক্ষেপ করে। পরে লোকজন ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় তারা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us