• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৩০:১৩ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

১৮ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:১২:৩৭

রাজাপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগে একই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে সুলতান আকন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ৪নং গালুয়া ইউনিয়নের উত্তর দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুধবার রাতে রাজাপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, প্রতিবেশী মো. সুলতান আকন (৪০) কিশোরীকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে পাশ্ববর্তী জাহাঙ্গীর খাঁন’র সুপারি ও নারিকেল বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণের চেষ্টা চালালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসেন। এসময় অভিযুক্ত সুলতান আকন পালিয়ে যায়। পরে বুধবার রাতে রাজাপুর থানা পুলিশ সুলতান আকনকে গ্রেফতার করে।

রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আব্দুল মালেক জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us