• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:০২:৩০ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

লালপুরে অটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

২০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:০৬:২৩

লালপুরে অটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অটোর ধাক্কায় মোল্লা বক্স (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

২০ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের ছোট বিলশলিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত মোল্লা বক্স ওই গ্রামের মৃত শামসের আলীর ছেলে।

Ad

স্থানীয়রা জানান, সকালে মোল্লা বক্স মুদি দোকানের সামনে সদয় কিনতে দাঁড়িয়েছিলেন। এসময় স্থানীয় অটোচালক হান্টু মিয়ার তিন বছর বয়সী ছেলে অটোর চাবি নিয়ে গাড়ির গিয়ার দিলে অটোটি হঠাৎ সামনে এগিয়ে গিয়ে মোল্লা বক্সকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটি খেলার ছলে অটোর চাবি ঘুরালে এ দুর্ঘটনা ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
৩০ মার্চ ২০২৬ সকাল ১০:৪০:৪৫






Follow Us