• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:১১:২৫ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

২৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৫৮:৫১

শরীয়তপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর বুধবার সকালে পৌরসভা অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব ) আ.ন.ম. নাজিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন প্রতিনিধি ডা. সুমন কুমার পোদ্দার এবং শরীয়তপুর পৌরসভার প্রশাসক মো. ওয়াহিদ হোসেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে হলে খাদ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে সঠিক তদারকি ও সচেতনতা প্রয়োজন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০







Follow Us