• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:১১:৫৬ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে বজ্রপাতে কিশোরের মৃত্যু

২৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৪:৩৫

সরিষাবাড়ীতে বজ্রপাতে কিশোরের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সিফাত হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

২৮ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ধোপাদহ গ্রামের মোশারফ হোসেনের ছেলে সিফাত হোসেন রোববার দুপুরে বাড়ির পাশে গাছের নিচে বসেছিল। এমন সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। পরে গাছের উপর বজ্রপাত হলে সিফাত গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাটারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সিফাতের মরদেহ জামালপুর হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০




Follow Us