• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৩:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

৫ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৩৯:৪৫

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে আদিতমারীতে ছেলের ছুরিকাঘাতে সুশীলা কর্মকার (৫৫) নামের এক মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।  

Ad

৪ অক্টোবর শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম মৌজার পালপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত সুশীলা কর্মকার ওই এলাকার স্বর্গীয় ভেললো কর্মকারের স্ত্রী। অভিযুক্ত ছেলে নিমাই কর্মকার (২৮) কে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে নিমাই কর্মকার তার মা সুশীলা কর্মকারকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা আহত অবস্থায় সুশীলাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়রা আরও জানান, কিছুদিন আগে নিমাইয়ের স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে শনিবার রাতে পরিবারের মধ্যে ঝগড়া বাধে। পরে নিমাই বড়বাড়ী বাজারে গিয়ে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ও ধারালো অস্ত্র দিয়ে দু-একজনকে আঘাত করে। এ সময় মা সুশীলা কর্মকার ছেলেকে শান্ত করতে গেলে নিমাই ক্ষিপ্ত হয়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে। তার ভাই কানাইও ছুরি দিয়ে আঘাতপ্রাপ্ত হন।

জানা গেছে, নিমাই কর্মকারের মানসিক সমস্যা ছিল। কিছুদিন আগে তাকে চিকিৎসার জন্য পাবনাতেও নেওয়া হয়েছিল।

এ বিষয়ে সদর থানা ওসি (তদন্ত কর্মকর্তা) বাদল কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযুক্ত নিমাই কর্মকারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মানসিক বিকারগ্রস্ত সমস্যার কারণে এ ঘটনা ঘটতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us