• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২০:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

১৪ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩২:০৪

আড়াইহাজারে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আড়াইহাজারে ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযানে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর যৌথভাবে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮ কেজি পরিমাণ ইলিশ মাছ জব্দ করেছে।

Ad

১৩ অক্টোবর সোমবার বিকেল ৩টা থেকে উপজেলার চৈতানকান্দা ও দয়াকান্দা এলাকার মেঘনা নদীর পাড়ে এই অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

Ad
Ad

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলামসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার বলেন, “মা ইলিশ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নদীতে অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us