• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১০:০১ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষ, নারীসহ নিহত ৩

১৫ অক্টোবর ২০২৫ রাত ০৮:৩২:৫২

টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষ, নারীসহ নিহত ৩

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন।

Ad

১৫ অক্টোবর বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই বাসযাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রড ভর্তি অন্য একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হয়।

এ সময় পুলিশ আহত অবস্থায়  ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত বলে ঘোষণা করে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ওই তিনজন বাস যাত্রীর পরিচয় সনাক্তের চেষ্ট চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us