• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৪:৩৩ (14-May-2026)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে কোল্ড স্টোরেজে অভিযানে তিন লক্ষ টাকা জরিমানা

২৫ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:০৩:২৭

কিশোরগঞ্জে কোল্ড স্টোরেজে অভিযানে তিন লক্ষ টাকা জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এগারোসিন্দুর কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ পচা ডিম জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

২৫ অক্টোবর শনিবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। নিরাপদ খাদ্য আইনের অধীনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় ঘোষণা করা হয়।

Ad
Ad

এ বিষয়ে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার জানান, এগারোসিন্দুর কোল্ড স্টোরেজে ১ লাখ ৯৫ হাজার ৪৮০টি পঁচা ডিম জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Ad

তিনি আরও বলেন, ‘জনস্বাস্থ্যের সুরক্ষা ও খাদ্যে ভেজাল রোধে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯






ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮




Follow Us