• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৫৩:২৫ (14-May-2026)
  • - ৩৩° সে:

‘খেয়াঘাটের উন্নয়ন নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে’

২ নভেম্বর ২০২৫ দুপুর ০২:১৪:০৮

‘খেয়াঘাটের উন্নয়ন নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে’

নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁয়ে শত বছরের স্বপ্ন পূরণের লক্ষ্যে বৈদ্যেরবাজার খেয়াঘাটের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে খেয়াঘাট এলাকা পরিদর্শন করেন সোনারগাঁও উপজেলা বৈদ্যেরবাজার ইউনিয়ন  পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন।

পরিদর্শনকালে তিনি ঘাটের বিভিন্ন উন্নয়ন সম্ভাবনা পর্যালোচনা করেন এবং প্রকৌশলী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

Ad
Ad

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন ও সহকারী প্রকৌশলী ইন্জিনিয়ার মো. জাহিদুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকাবাসী।

Ad

চেয়ারম্যান আলহাজ্ব মামুন বলেন, “এই খেয়াঘাটের উন্নয়ন শুধু এলাকার যাতায়াত ব্যবস্থাকেই সহজ করবে না, বরং বাণিজ্যিক কার্যক্রমেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

স্থানীয়রা জানান, বৈদ্যেরবাজার খেয়াঘাটের উন্নয়ন কাজ সম্পন্ন হলে তাদের জীবনমান ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে তারা আশাবাদী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮









Follow Us