• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ রাত ০৮:০২:৩২ (14-May-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে সরকারি সারবোঝাই পিকআপ জব্দ

২৯ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৩৩:১১

শ্রীপুরে সরকারি সারবোঝাই পিকআপ জব্দ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে চোরাই পথে পাচারের সময় সরকারি সারবোঝাই একটি পিকআপ জব্দ করেছে স্থানীয়রা।

২৮ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার নিজমাওনা গ্রামের মাক্কির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

Ad
Ad

স্থানীয় কৃষকদের জন্য কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে এই সার পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিলার আফির উদ্দিন ও জসিম উদ্দিনের মাধ্যমে টাঙ্গাইলের তকতারচালা এলাকায় এসব সরকারি সার পাচারের চেষ্টা করা হচ্ছিল। স্থানীয়রা গাড়িটি জব্দ করে পুলিশকে খবর দেয়। তবে পিকআপ চালক পালিয়ে যায়।

মাওনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন জানান, ‘পাচারের জন্য ব্যবহৃত সার ও পিকআপটি জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা। তিনি বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫০

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯






ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮



Follow Us