• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৪:৪৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মণিরামপুরে কৃষক পরিবারকে জিম্মি করে ডাকাতি

২০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫২:১২

মণিরামপুরে কৃষক পরিবারকে জিম্মি করে ডাকাতি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে গভীর রাতে এক কৃষকের বাড়িতে ঢুকে সবাইকে অন্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।

Ad

১৯ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার জলকর রোহিতা দাসপাড়ার নির্মাল দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। মোটরসাইকেল ও প্রাইভেটকারে আসা ৫-৭ জনের মুখোশধারী একটি দল ঘরের প্রধান ফটক ভেঙে পরিবারের সদস্যদেরকে মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

Ad
Ad

জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে কৃষক নির্মাল দাসের বাড়িতে ৫ থেকে ৭ জনের একটি ডাকাত দল দেশি অস্ত্র নিয়ে প্রধান ফটক ভেঙে প্রবেশ করে। তারা একতলা বাড়ির চারটি ইউনিটের প্রতিটি কক্ষে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। প্রতিটি কক্ষের আলমারি ও ওয়্যারড্রব থেকে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এসময় ডাকাত দলের সদস্যদের হাতে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন বাড়ির মালিক নির্মল দাস।

নির্মল দাস বলেন, মুখোশ পরে ৫-৭ জন বাড়ির গেটের তালা ভেঙে ফেলে। এরপর ঘরে ঢুকে আমাকে মারপিট শুরু করে। চিৎকার চেঁচামেচি করে দৌড়ে পালাতে গেলে তারা লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করে। এরপর তারা আমার স্ত্রী সুষমা রানীসহ মেয়ে ও ছেলের বউকেও মারপিট করে। ঘরের আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।

নির্মল দাসের ভাইপো ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাই স্কুলের শিক্ষক দেবাশীষ বিশ্বাস বলেন, ডাকাতদল বাড়ির অদূরে বাঁশতলায় পাকা রাস্তার উপর প্রাইভেটকার ও মোটরসাইকেল রেখে বাড়িতে ঢোকে। তারা ৩০ হাজার নগদ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে সেই গাড়িতে করেই চলে যায়। পরে আহত নির্মাল দাসকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহাবুর রহমান বলেন, ঘটনাস্থলের আশপাশের বাজারের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

মনিরামপুর থানা অফিসার ইনর্চাজ (ওসি) রজিউল্লাহ খান বলেন, ‘খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us