• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৫৯:৫১ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে মাটি কাটা ও বালু বিক্রির দায়ে ভেকু জব্দ

২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০৪:৩৫

কেরানীগঞ্জে মাটি কাটা ও বালু বিক্রির দায়ে ভেকু জব্দ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ফসলি জমির মাটি কাটা এবং অনুমতিহীনভাবে নদীর পাড়ে বালু স্তূপ করে বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে স্থানীয় প্রশাসন।

Ad

২২ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার কলাতিয়া ইউনিয়নের গোয়াডুলি এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে একটি ভেকু মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে এই অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

Ad
Ad

কেরানীগঞ্জ মডেল সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে কেরানীগঞ্জ মডেল থানার এসআই মোতালেবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল উপস্থিত ছিল।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া জানান, ‘বেশ কয়েকদিন ধরে কলাতিয়া এলাকায় নদীর পাড়ে বিনা অনুমতিতে বালু স্তূপ করে তা বিক্রি এবং মাটি কেটে ফসলি জমি নষ্ট করা হচ্ছে। এ কাজের সাথে কলাতিয়া ইউনিয়ন এর আওয়াল মেম্বারসহ আরোও কয়েকজন এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। কিন্তু তাদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় জরিমানা বা কারাদণ্ড প্রদান করা যায় নি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন ডা. শফিকুর রহমান
ভোট দিলেন ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:২৪


ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮:০৬


ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৮:৩৫







Follow Us