• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১৯:৪০ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

২৩ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:১২:০৩

শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র, শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি শ্রীপুর উপজেলার প্রধান সমন্বয়কারী আবু রায়হান মিসবাহ, যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম রায়হান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গাজীপুর জেলার সাবেক মুখপাত্র আসাদুল ইসলাম ইমন এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি আহসান পারভেজ ও আশরাফুল ইসলাম।

Ad
Ad

বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদি অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আপসহীন ছিলেন। গণতন্ত্র, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সাহসী ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Ad

শেষে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায়ের পথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬







জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬


Follow Us