• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৬:১৬ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার ১

২৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪:২০

যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার ১

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ এক জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

Ad

১২ ডিসেম্বর শুক্রবার বিকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. শেখ সাদি (৩৫)। তিনি ওই এলাকার মৃত আ. কাদের শেখের ছেলে।

Ad
Ad

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র, দুইটি গুলি, একটি খেলনা পিস্তল, ৪২০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তিনি এসময় গ্রেফতার এড়াতে মসজিদের মাইকে মাইকিং করে মব সৃষ্টির চেস্টা করে।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সদরপুর থানায় অপরাধীকে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা চলমান রয়েছে। অপরাধ ও সন্ত্রাসীদের দমনে সেনাসদস্যরা সব সময় সতর্ক রয়েছেন।

তিনি আরও বলেন, কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জানতে পারেন, তা নিকটস্থ সেনাক্যাম্প বা থানাকে অবহিত করবেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us