• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:১৫:৩০ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক টিপুর বাসভবনে বিএনপির প্রার্থী পুতুল

২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:১২:৩৮

কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক টিপুর বাসভবনে বিএনপির প্রার্থী পুতুল

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

২৬ ডিসেম্বর শুক্রবার রাতে তিনি তাইফুল ইসলাম টিপুর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। এ সময় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও সার্বিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।

সাক্ষাৎকালে আসন্ন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০







Follow Us