• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০১:২৮:০৫ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মাদক জব্দ

২৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৫৮:৪১

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মাদক জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

Ad

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে দোয়ারাবাজার উপজেলার ৮নং বাংলাবাজার ইউনিয়নের ভাঙ্গারপাড় এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়।

Ad
Ad

বিজিবি সূত্র জানায়, বাগানবাড়ী বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ১২২৬/এমপি থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মোট ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জাকারিয়া কাদের জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ মাত্রায় অব্যাহত রয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us