• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:৩৫:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অবৈধ ইটভাটাকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:০৫:৩৫

অবৈধ ইটভাটাকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

Ad

২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৬টি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এসময় জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সনজিৎ বিশ্বাস উপস্থিত ছিলেন।

Ad
Ad

অভিযানে থ্রি স্টার ব্রিকস, মেসার্স রহমত উল্লাহ ব্রিকস, নাফিস ব্রিকস, উজ্জ্বল ব্রিকস, নগর ব্রিকস ও সানি অটো ব্রিকস মালিককে মোট ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসনা উল হুসনা বলেন, বিভিন্ন অনিয়মের কারণে ৬টি ইটভাটার মালিককে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটাগুলো সরকারি নির্দেশনা অমান্য করে পুনরায় কার্যক্রম পরিচালিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us