• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ রাত ০৮:৩৭:২৬ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:৫৭:১৫

রাজাপুরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১০ জানুয়ারি শনিবার সকাল ১০টায় রাজাপুর মুক্তিযোদ্ধা ভবনে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Ad
Ad

আকিজ মনোয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং আলোকিত ইসলামিক একাডেমী, ছোট কৈতর্বখালী, রাজাপুর-ঝালকাঠির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

Ad

এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৪শ’ অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন সাংবাদিক এম খায়রুল ইসলাম পলাশ, মো. আজাদ হোসেন, সাংবাদিক এনামু হোসেন খান ও আবু সায়েম আকন।

শীতবস্ত্র বিতরণকালে আয়োজকরা বলেন, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬




Follow Us