• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:২১:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে গণভোট বিষয়ে গ্রাম পুলিশের সঙ্গে মতবিনিময় সভা

১৩ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:১৮:৩৫

পঞ্চগড়ে গণভোট বিষয়ে গ্রাম পুলিশের সঙ্গে মতবিনিময় সভা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে গণভোট বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

১২ জানুয়ারি সোমবার পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

Ad
Ad

সভায় গণভোটের গুরুত্ব, আইনগত দিক, ভোট গ্রহণ প্রক্রিয়া, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাঠপর্যায়ে গ্রাম পুলিশের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গণভোট সম্পন্ন করতে গ্রাম পুলিশের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মতবিনিময় সভায় গ্রাম পুলিশের সদস্যরা গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন ও বাস্তব সমস্যা তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সভায় উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সম্পর্কে গ্রাম পুলিশের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। ভোটকেন্দ্র ও আশপাশে যেকোনো সন্দেহজনক কার্যক্রম দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।

সভায় জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের সরাসরি মতামত প্রতিফলিত হয়। এ কারণে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে, সে বিষয়ে গ্রাম পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে গ্রাম পুলিশই প্রশাসনের প্রথম সারির সহায়ক শক্তি। দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা এবং আইন মেনে চলাই হবে তাদের প্রধান অঙ্গীকার।

মতবিনিময় সভা শেষে গ্রামে গ্রামে গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম পুলিশের সদস্যদের হাতে লিফলেট তুলে দেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। এ সময় উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও লিফলেট বিতরণে অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us