• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৪৮:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংসসহ ফাঁদ জব্দ

১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪৪:০৯

সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংসসহ ফাঁদ জব্দ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: সুন্দরবনের কাগাদোবেকি এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি হরিণের মাংস ও প্রায় ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে কোস্ট গার্ড। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Ad

১৩ জানুয়ারি মঙ্গলবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন।

Ad
Ad

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১২ জানুয়ারি সোমবার বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কাগাদোবেকির সদস্যরা খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে ১০০ কেজি হরিণের মাংস ও প্রায় ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

জব্দ হরিণের মাংস ও শিকারের ফাঁদ কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন আরও বলেন, সুন্দরবনে বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০


Follow Us