• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৪:০৮ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

২১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:১২:৩৮

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শীতের কষ্ট লাঘবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ক্লাব ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লি.’।

২১ জানুয়ারি বুধবার সকালে সহকারী পুলিশ সুপার কার্যালয়ের সামনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে স্বল্প পরিসরে প্রায় শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস।

Ad
Ad

এসময় তার সহধর্মিণী সুকন্যা দাস পূজাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Ad

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন,“শীত মানে যেমন উৎসব, তেমনি অসহায় মানুষের জন্য এটি কঠিন পরীক্ষা। ফুটপাতের মানুষের কাছে শীত যেন মৃত্যুর শামিল। উত্তরের মানুষের হাড়কাঁপানো এই কষ্ট কিছুটা লাঘব করতে এবং উষ্ণতার স্পর্শ পৌঁছে দিতে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লি. স্বল্প পরিসরে কম্বল বিতরণের এই উদ্যোগ নিয়েছে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬








Follow Us