• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩২:৫০ (14-May-2026)
  • - ৩৩° সে:

বুড়িচংয়ে নির্বাচনী প্রচারণায় অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

২৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪২:৫৬

বুড়িচংয়ে নির্বাচনী প্রচারণায় অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্বাচনী মিছিলে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে মো. মমিন মিয়া এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

২২ জানুয়ারি বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।

Ad
Ad

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দীনের সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছিলেন মোহাম্মদ মমিন। মিছিল চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Ad

মো. মমিন মিয়া মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের বাসিন্দা এবং মৃত শাহাদাত মিয়ার ছেলে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরাও গভীর শোক প্রকাশ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us