• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:০২:৪২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

১ মাস পর পুনরায় উৎপাদনে পায়রা বিদ্যুৎকেন্দ্র

৩১ জানুয়ারী ২০২৬ রাত ১১:০৪:০৩

১ মাস পর পুনরায় উৎপাদনে পায়রা বিদ্যুৎকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে (৬৬০ মেগাওয়াট) পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। 

Ad

৩১ জানুয়ারি শনিবার সকালে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মনি জিকো গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রক্ষণাবেক্ষণ কাজ শেষে শুক্রবার বিকেল থেকে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালু করা হয়েছে। 

Ad
Ad

এর আগে গত ১ জানুয়ারি থেকে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়। 

বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট থেকেই পূর্ণ সক্ষমতায় মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬






Follow Us