• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০১:৪৭:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:০৪

কালিয়াকৈরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বাৎসরিক ছুটির পাওনা টাকার দাবিতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

Ad

১ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত ট্রপিক্যাল নীটেক্স লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভে অংশ নেন।

Ad
Ad

শ্রমিকরা জানান, এক বছর আগের বাৎসরিক ছুটির টাকা চলতি বছরের শুরুতে পরিশোধ করার কথা থাকলেও এখনো কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এ বিষয়ে একাধিকবার আবেদন করা হলেও কর্তৃপক্ষ অন্যান্য পাওনা পরিশোধ করলেও ছুটির টাকা দেয়নি। এর প্রতিবাদে শ্রমিকরা সন্ধ্যায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে এলাকায় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। একদিনের সময়সীমা নির্ধারণ করে দেওয়ার আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন। পরে রাত ৮টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, পল্লীবিদ্যুৎ এলাকায় পাওনা টাকা সংক্রান্ত বিষয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us