• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৪১:০৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ী সীমান্ত থেকে বিদেশি গান ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:০৭

ফুলবাড়ী সীমান্ত থেকে বিদেশি গান ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত থেকে বিদেশি গান ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে ২৯ বিজিবি।

Ad

৪ ফেব্রুয়ারি বুধবার দুপুর ২টায় ২৯ বিজিবির সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি।

Ad
Ad

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ছয়টি উপজেলা ও সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ৩ ফেব্রুয়ারি রাতে মোহনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কোতয়ালী থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী নামক স্থানে বিজিবির টহল দল কৌশলগতভাবে ওত পেতে অবস্থান নেয়।

পরদিন ৪ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে সীমান্ত পিলার ৩০৮/১৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন চোরাকারবারিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে টহল দল তাদের ঘেরাও করার উদ্যোগ নেয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ছয়টি মালামালভর্তি বস্তা ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে দুইটি বিদেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এছাড়া বস্তাগুলো থেকে ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us