• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৯:৫৫ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

৮ জুলাই ২০২৩ বিকাল ০৫:১০:৫৬

মাটিরাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় মাধ্যমিক পর্যায়ের সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৯৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্মার্ট নাগরিক গঠনে জনশুমারি ও গৃহগণনায় ব্যবহৃত প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে।

Ad

৮ জুলাই শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এ ট্যাব বিতরণ করা হয়।

Ad
Ad

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চত্রুবর্ত্তীর সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, হিরনজয় ত্রিপুরা, সূদর্শী চাকমা (শুভ মঙ্গল), মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আনিসুজ্জামান ডালিম ও মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ।

অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুন উর রশীদ ফরাজী, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্যাহসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে বনায়নের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৯:১০


৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৯:১৭



নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫০:৪১


মেহেরপুরে জামায়াত-বিএনপির পৃথক সংঘর্ষে আহত ১৬
মেহেরপুরে জামায়াত-বিএনপির পৃথক সংঘর্ষে আহত ১৬
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৬:৪১




Follow Us