• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০১:৪৮:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০৩

ঈশ্বরদীতে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে দলীয় প্রার্থী ও তার সমর্থকদের কাছ থেকে হুমকি ও অসদাচরণের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

Ad

৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী পৌর শহরের কাচারীপাড়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। এ সময় সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রাসেল পারভেজ পদত্যাগের ঘোষণাপত্র পাঠ করেন।

Ad
Ad

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট শাসনামলে আমরা রাজপথে সক্রিয়ভাবে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছি। জেল-জুলুম, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। তবুও ঈশ্বরদী বিএনপির অভিভাবক জাকারিয়া পিন্টুর নেতৃত্ব থেকে আমরা সরে আসিনি। আমরা প্রত্যাশা করেছিলাম, তৃণমূলের আস্থাভাজন নেতা হিসেবে তাকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু দলীয় হাইকমান্ড তৃণমূল নেতাকর্মীদের আকাঙ্ক্ষা উপেক্ষা করে এমন একজনকে মনোনয়ন দিয়েছে, যিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং যার সঙ্গে তৃণমূল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই। তার কর্মকাণ্ডে তৃণমূলের পরীক্ষিত নেতাকর্মীরা চরমভাবে বিপদগ্রস্ত হচ্ছেন।’

পদত্যাগকারীরা অভিযোগ করে বলেন, ‘যে দলের জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করেছি, সেই দল থেকেই আজ নির্মম আচরণের শিকার হচ্ছি। দলীয় প্রার্থী হাবিবুর রহমান হাবিবের চাপ ও নির্যাতনের কারণে আমাদের পক্ষে দলীয় রাজনীতি করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহরিয়ার হোসেন সাহান, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেন, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, মো. রওশন আলম পাপ্পু, আসাদুল ইসলাম আসাদ, ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের মো. ফয়সাল আহমেদ ফারুক, মো. রুমন আলী, মো. এনায়েত আলীসহ দাশুড়িয়া, সাহাপুর, সলিমপুর, মুলাডুলি, সাড়া ইউনিয়ন, পৌরসভা, কলেজ ছাত্রদল ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই কারণে ইতোমধ্যে ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়কসহ ছয়জন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us