• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৩:৩৮ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লা প্রীতিকের টাওয়ার অপসারণ করল প্রশাসন

৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৪:১০

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লা প্রীতিকের টাওয়ার অপসারণ করল প্রশাসন

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর ব্যবহৃত দাঁড়িপাল্লা প্রতীক টাওয়ার অপসারণ করেছে প্রশাসন।

৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে শিবগঞ্জ পৌর এলাকা, কানসাট ইউনিয়নের পুখুরিয়া এবং ছত্রাজিতপুর বাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযানে তিন মিটারের বেশি উচ্চতা, দৈর্ঘ্য ও প্রস্থের দাঁড়িপাল্লা প্রতীক টাওয়ার সরিয়ে নেওয়া হয়।

Ad
Ad

শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা অংশ নেন।

Ad

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ জানান, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় তিন মিটারের বেশি উচ্চতা, দৈর্ঘ্য ও প্রস্থের কোনো প্রতীক বা প্রচার সামগ্রী স্থাপন করা যাবে না। এ বিধি লঙ্ঘন করায় সংশ্লিষ্ট প্রতীকসমূহ অপসারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সব প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি কঠোরভাবে অনুসরণের জন্য সতর্ক করা হয়েছে এবং নির্ধারিত সীমার বাইরে কোনো প্রচার উপকরণ আজকের মধ্যেই সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬







Follow Us