শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় বিশ্ব মেছো বিড়াল দিবস উপলক্ষে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার মৌবন মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।


মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা ফরেস্ট অফিসার মো. মোখলেসুর রহমান। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. জাকির হোসেন বলেন, মেছো বিড়ালকে অনেক সময় মানুষ ভুলবশত বাঘ বা হিংস্র প্রাণী মনে করে হত্যা করে থাকে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। পরিবেশের ভারসাম্য রক্ষায় মেছো বিড়াল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এ প্রাণীকে সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available