• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০১:১৯:৫৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৩:৫৬

রাঙ্গুনিয়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোহাম্মদ সুমন (২৬) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের সারাশিয়া খাজা গরীবে নেওয়াজ মাজার গেইট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সারাশিয়া গ্রামের দরগাহ ভিটা এলাকার বাসিন্দা সুমন বৃহস্পতিবার রাতে তার এক ফুফাতো ভাইয়ের মেয়ের বিয়েসংক্রান্ত একটি ঘরোয়া বৈঠকে অংশ নেন। রাত ৯টার দিকে বৈঠক শেষ হলে সবাই বাড়ি ফিরে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। পরদিন সকালে স্থানীয়রা মাজার গেইটের সামনে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহতের বড় ভাই মোহাম্মদ রুবেল জানান, ভোরে এক নারী এসে তাদের বাড়িতে খবর দেন যে খাজা গরীবে নেওয়াজ মাজার গেইটের সামনে সুমনের মরদেহ পড়ে আছে। তিনি বলেন, সুমন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন এবং কারও সঙ্গে তার শত্রুতা ছিল বলে তাদের জানা নেই।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী দাবি করেন, সুমনের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা রয়েছে। তারা ধারণা করছেন, পূর্বের কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us