• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০১:১৯:৫৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীবরদীতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৪২

শ্রীবরদীতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের আসান্দিপাড়া এলাকায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান শিয়ালু (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি আসান্দিপাড়া গ্রামের বাসিন্দা এবং জহুর আলির পুত্র।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে হাবিবুর রহমান শিয়ালু নিজ জমিতে সেচ দেওয়ার উদ্দেশ্যে বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি মোটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন এবং গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

Ad
Ad

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে দুপুর আনুমানিক ১২টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়।
ঘটনাটি ঘটে রানীশিমুল ইউনিয়নের আসান্দিপাড়া এলাকার একটি ব্রিজসংলগ্ন তার নিজস্ব ক্ষেতে। খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ভিড় করেন।

নিহত হাবিবুর রহমান শিয়ালু দীর্ঘদিন ঢাকায় শ্রমজীবী হিসেবে কাজ করতেন। পরে তিনি গ্রামে ফিরে কৃষিকাজে যুক্ত হন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।

এ ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, সেচ ব্যবস্থায় বৈদ্যুতিক নিরাপত্তার ঘাটতির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us