• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ রাত ১০:৩৮:২২ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

মণিরামপুরে বিএনপি নেতা মফিজুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:১৩

মণিরামপুরে বিএনপি নেতা মফিজুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজের সুস্থতা কামনায় পৌরসভার ৫নং তাহেরপুর গ্রামবাসীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Ad

৮ ফেব্রুয়ারি রোববার বিকেল সাড়ে ৪টায় মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই মাহফিলে তার দীর্ঘায়ু, সুস্থতা ও রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Ad
Ad

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মণিরামপুর কারিমিয়া ক্যাডেট স্কিম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান কবীর।

দোয়া মাহফিলে ৫নং তাহেরপুর ওয়ার্ড বিএনপি সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিন কুমার বাবু, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান, ঠিকাদার সিদ্দিকুর রহমান, মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম এনামুল হক, সাবেক শিক্ষক মুজিবুর রহমান, শিক্ষক শাহজাহান আলী, সাংবাদিক ও শিক্ষক জি এম ফারুক আলম, তাহেরপুর আকুঞ্জী মসজিদের মুহতামিম আক্তারুজ্জামান এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী ইমরানসহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

জানা গেছে, মফিজুর রহমান মফিজ দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত এবং চিকিৎসাধীন। গত বুধবার হঠাৎ বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, ঢাকায় সহযোগী অধ্যাপক ডা. আব্দুল মোমেনের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিকাশ-নগদ-রকেটে ১ হাজারের বেশি লেনদেন নয়
বিকাশ-নগদ-রকেটে ১ হাজারের বেশি লেনদেন নয়
৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫৬:৫৪









Follow Us