• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ সকাল ১১:৫৭:৫২ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড

৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫

কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচন্দ্রা এলাকার বোডমিল মহল্লায় দুটি টিনশেড বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

৮ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আমেনা বেগমের মালিকানাধীন একটি টিনশেড বাসায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের মেরি বেগমের টিনশেড বাসাবাড়িতে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Ad
Ad

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Ad

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
৩০ মার্চ ২০২৬ সকাল ১০:৪০:৪৫






Follow Us