• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৩৯:১৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ

৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ

রাজশাহী ব্যুরো: নির্বাচনে নাশকতার পরিকল্পনা বানচাল করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির উপকরণ জব্দ করেছে র‍্যাব-৫। অভিযানে ৬ কেজি ২৭০ গ্রাম গান পাউডার সদৃশ্য গুঁড়া পদার্থসহ বিভিন্ন বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

Ad

৯ ফেব্রুয়ারি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

Ad
Ad

র‌্যাব জানায়, ৮ ফেব্রুয়ারি রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পাড়ঘোড়াপাখিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ওই এলাকার একটি সরিষা ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় তিনটি পলিথিন প্যাকেট পড়ে থাকতে দেখে।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ওপর রাখা তিনটি আলাদা পলিথিন প্যাকেট থেকে মোট ৬ কেজি ২৭০ গ্রাম গান পাউডার সদৃশ্য গুঁড়া পদার্থ এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‍্যাবের তথ্যমতে, উদ্ধার আলামতের মধ্যে রয়েছে ১ কেজি ৭০০ গ্রাম ছোট পাথর, ১ কেজি ৪ গ্রাম কাঁচের গুঁড়া, ৩৮৫ গ্রাম লোহার পেরেক, ১২টি লাল রঙের কসটেপ, ৩১টি প্লাস্টিকের জর্দার কৌটা, ২৯টি গ্যাস লাইটার এবং একটি পরিত্যক্ত বাটন মোবাইল ফোন।

অভিযানকালে ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি বলে জানায় র‍্যাব। উদ্ধার সব অবৈধ উপকরণ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৩:১৭

ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১১





Follow Us