• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ১০:১০:৪৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ধানের শীষের গণজোয়ার “আমার জীবন টাঙ্গাইলবাসীর জন্য উৎসর্গ”: টুকু

৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:৫০

ধানের শীষের গণজোয়ার “আমার জীবন টাঙ্গাইলবাসীর জন্য উৎসর্গ”: টুকু

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে টাঙ্গাইল–৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিশাল ‘আখেরি মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।

Ad

৯ ফেব্রুয়ারি সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।

Ad
Ad

মিছিলটির নেতৃত্ব দেন সুলতান সালাউদ্দিন টুকু।

এর আগে বেলা সাড়ে ৩টা থেকেই পৌর উদ্যানে নেতাকর্মীদের জমায়েত শুরু হয়। পরে টুকুর নেতৃত্বে মিছিলটি নিরালা মোড়, মেইন রোড, থানার সামনে, বড় কালিবাড়ি, পুরান বাসস্ট্যান্ড ও রেজিস্ট্রিপাড়া প্রদক্ষিণ করে।

মিছিলে জেলা বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও তাঁতী দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো। পুরো আয়োজনকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মিছিলের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। পরে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “সারা টাঙ্গাইলের মানুষ আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, তাতে আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। আজ থেকে আমার জীবন টাঙ্গাইল সদরবাসীর জন্য উৎসর্গ করে দিলাম।”

তিনি বলেন, আজকের উপস্থিতিই প্রমাণ করে টাঙ্গাইলে ধানের শীষের বিকল্প নেই। টাঙ্গাইলের উন্নয়নের লক্ষ্যে তিনি যে সাত দফা দাবি উত্থাপন করেছেন, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

টুকু আরও বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছি। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়াসহ অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। আমিও পাঁচ বছরের বেশি সময় কারাগারে থেকেছি এবং রিমান্ডে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছি।”

দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, অন্যায়কে প্রশ্রয় দেবেন না এবং নিজেও কোনো অন্যায় করবেন না। জনগণের ভোটে নির্বাচিত হলে উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

বক্তব্যের শেষে তিনি বলেন, “ধানের শীষ শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক নয়-এটি দেশের মানুষের প্রতীক।”

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রায়পুরায় ধানের শীষের সমর্থনে জনসমুদ্র
রায়পুরায় ধানের শীষের সমর্থনে জনসমুদ্র
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৫০:৩৭


জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪:৩০






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪


Follow Us