• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ১০:১০:৪৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল

৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধুর পাড়া ইউনিয়ন বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী গণমিছিলে দলীয় নেতা কর্মীসহ মানুষের ঢল নামে।

Ad

৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে বকশীগঞ্জ উপজেলার সাধুর পাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে গণমিছিলটি অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সাধুর পাড়া ইউনিয়নের বটতলা মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কামালের বার্ত্তী কে, বি, মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়।

গণমিছিলে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের প্রায় ৫ হাজার নেতা কর্মীসহ সাধারণ জনতার স্লোগানের স্লোগানে মুখরিত হয়।

গণমিছিলে বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, বকশীগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজিউর রহমান মোল্লা, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাধুর পাড়া ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শাহিন খানসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

গণমিছিল শেষে কামালের বার্ত্তী কে.বি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রায়পুরায় ধানের শীষের সমর্থনে জনসমুদ্র
রায়পুরায় ধানের শীষের সমর্থনে জনসমুদ্র
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৫০:৩৭


জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪:৩০






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪


Follow Us