• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪৫:১৬ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল ও মহড়া

১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪৬:৩১

ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল ও মহড়া

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল ও মহড়া চালিয়েছে র‌্যাব-৬। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ঝিনাইদহ র‌্যাব-৬, সিপিসি-২ ক্যাম্পের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।

Ad

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে র‌্যাব ক্যাম্প প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিশেষ টহলটি ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে চাকলাপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় শহরের বিভিন্ন জনসমাগমপূর্ণ এলাকায় র‌্যাব সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষ করা যায়।

Ad
Ad

মহড়ায় র‌্যাব সদস্যরা টহল, তল্লাশি কার্যক্রম এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোসহ বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। নির্বাচনকালীন সময়ে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবেই এ মহড়া চালানো হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে ও পরে যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজাপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগুন
রাজাপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগুন
১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৫:৩২


নেত্রকোণায় ভোট কেন্দ্রে আগুন
নেত্রকোণায় ভোট কেন্দ্রে আগুন
১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৮:৪৭

দেশের ৮ হাজার ৭৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি
দেশের ৮ হাজার ৭৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি
১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৯:৩৫






Follow Us