• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:০৬:৪৫ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগুন

১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৫:৩২

রাজাপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগুন

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতলা বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

Ad

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Ad
Ad

ঘটনার পর সকালে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন উপজেলা জামায়াতের আমির কবির হোসেন ও ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, নির্বাচনী প্রতিহিংসার জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ড ঘটাতে পারে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

তবে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ধারণা বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনো বিষয়টি নিশ্চিত নয়। অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us