• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:২৬:২৬ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী মহড়া ও চেকপোস্ট জোরদার

১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৬:৩৯

সিদ্ধিরগঞ্জে জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী মহড়া ও চেকপোস্ট জোরদার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর আওতাধীন এলাকায় নির্বাচনী নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে র‍্যাব-১১ এর উদ্যোগে নির্বাচনী মহড়া ও একাধিক চেকপোস্ট পরিচালনা করা হয়।

৯ ফেব্রুয়ারি রবিবার র‍্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার নেতৃত্বে কালির বাজার এলাকায় এ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয় এবং জনসাধারণকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সচেতন করা হয়।

Ad
Ad

এ বিষয়ে র‍্যাব-১১ এর এসপি মো. আব্দুর রশিদ বলেন, “নির্বাচনকে ঘিরে র‍্যাবের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Ad

তিনি আরও জানান, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে র‍্যাব-১১ নিয়মিত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
৩০ মার্চ ২০২৬ সকাল ১০:৪০:৪৫


Follow Us