• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০০:২০ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

জেলা প্রশাসকের বিরুদ্ধে ইসিতে নাছির চৌধুরীর অপসারণের দাবি

১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৭:২৪

জেলা প্রশাসকের বিরুদ্ধে ইসিতে নাছির চৌধুরীর অপসারণের দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার বিরুদ্ধে নির্বাচনী নিরপেক্ষতা ভঙ্গ এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করার অভিযোগ তুলেছেন সুনামগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী।

Ad

বিতর্কিত এই কর্মকর্তাকে দ্রুত অপসারণের দাবি জানিয়ে সোমবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি।

Ad
Ad

​লিখিত অভিযোগে নাছির চৌধুরী উল্লেখ করেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সুনামগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থীর সাথে ব্যক্তিগত ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়ন করছেন। বিশেষ করে ফসল রক্ষা বাঁধ বা পিআইসি কমিটির বিশাল অঙ্কের বরাদ্দ একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুসারীদের মাঝে বিতরণ করে সেই অর্থ নির্বাচনী কাজে ব্যবহারের সুযোগ করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

​অভিযোগপত্রে আরও বলা হয়, সরকারি বিভিন্ন অনুষ্ঠান ও নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসক সরাসরি হস্তক্ষেপ করছেন। মহান বিজয় দিবসের অনুষ্ঠানে রাজনৈতিক বৈষম্য করা এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা বজায় না রাখার মাধ্যমে নির্বাচনের মাঠ প্রভাবিত করার চেষ্টা চলছে বলে নাছির উদ্দিন চৌধুরী দাবি করেন।

​বিএনপির এই সাবেক সংসদ সদস্য হুঁশিয়ারি দিয়ে বলেন, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার করা প্রয়োজন। অন্যথায় নির্বাচনের দিন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার নির্বাচন কমিশনকেই নিতে হবে। এই একই জেলা প্রশাসকের বিরুদ্ধে এর আগেও জেলার অন্যান্য আসনের প্রার্থী ও সাধারণ ছাত্র-জনতার পক্ষ থেকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভ করা হয়েছিল।

​এদিকে অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে জেলাজুড়ে এই অভিযোগ নিয়ে বর্তমানে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশে আবারও ভূমিকম্প অনুভূত
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪৪

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫০:০৪


নীলফামারীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ মহড়া
নীলফামারীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ মহড়া
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:২২

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:২৮


হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৮:০০


বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৫:২২



Follow Us