• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ রাত ০৮:৪৫:৫৫ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

মতলব উত্তরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:০২

মতলব উত্তরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

Ad

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন, মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে জাতীয় শিক্ষা সপ্তাহের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্ল্যা ও উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফারুকুল ইসলাম, বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান সরকার, নাউরি আহমাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাইজুল ইসলাম, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল হক পাটোয়ারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক এবং বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রিজভী
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রিজভী
১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৩:০১





অনলাইনে ভোটার নম্বর জানবেন যেভাবে
অনলাইনে ভোটার নম্বর জানবেন যেভাবে
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২১:১৪

ভোট দিতে শহর ছেড়ে গ্রামে ফিরছেন ভোটাররা
ভোট দিতে শহর ছেড়ে গ্রামে ফিরছেন ভোটাররা
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০০:৩২

দেশে আবারও ভূমিকম্প অনুভূত
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪৪


Follow Us